ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

এমবাপের জোড়া গোলেও হারলো পিএসজি

ads

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে তরুণ তারকা কাইলিয়ান এমবাপের জোড়া গোলেও জিততে পারেনি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে পিএসজিকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে লিগে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোনাকো।


এ জয়ে ১১ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোনাকো। সমান ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ২৪ পয়েন্ট।ইনজুরি থেকে সেরে ওঠা এমবাপে ৩১ অক্টোবরের পর শুক্রবার প্রথম মাঠে নামেন পিএসজির হয়ে। ২৫ মিনিটে তিনি গোল করে এগিয়ে নেন দলকে। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এ সময় রাফিনহাকে বক্সের মধ্যে ফাউল করেন ইউসৌফ ফোফানা। রেফারি পেনাল্টির বাঁশি বাজান।


এরপর মইসে কিয়ান বল জালে জড়িয়েছিলেন পিএসজির হয়ে। কিন্তু সেটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে বাতিল হয় অফসাইডের কারণে। বিরতির আগে এমবাপে তার তৃতীয় গোলটিও করেছিলেন। কিন্তু সেটিও বাতিল হয় অফসাইডের কারণে।


বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ২-০ গোলে পিছিয়ে থাকা মোনাকো। ৫২ মিনিটে ভোলান্ড গোল করে ব্যবধান কমান। ৬৬ মিনিটে ফেরান সমতা। আর ফ্যাব্রিগাস ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পূর্ণ ৩ পয়েন্ট পাইয়ে দেন মোনাকোকে।

ads
ads
ads

Our Facebook Page